আটক শুভ ইমরান বগুড়ার শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শাজাহানপুর উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রের বাহিরে কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম।
তিনি বলেন, শুভ ইমারন বহিরাগত হওয়ায় তাকে আটক করা হয়েছে। বাহিরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।