সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত করিমন চালক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ঝিনাইদহ সদরে ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম নামে এক করিমন চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ডিঙ্গিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন। নিহত আসাদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার রুপিরগোপা গ্রামের তাইজেল আলীর ছেলে।

স্বজনরা জানান, ভোরে মেহেরপুর থেকে করিমনে মাছ নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন আসাদুল। ডিঙ্গিমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে করিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর