শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের কলার আড়ত থেকে একটি গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শ্রীমঙ্গলে  অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে কলার আড়ৎ-এ সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

পরে স্থানীয়রা বন্যপ্রাণী ফাউণ্ডেশনে খবর দিলে সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন এবং শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে সাপটি হস্তান্তর করেন। সজল দেব ধারনা করছেন, সাপটি কলা বাগান থেকে কলার ছড়িতে করে চলে আসছে। বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল হক জানান, সাপটি সুস্থ ও অক্ষত থাকায় আজ বিকেল সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি খেয়ে জীবনধারণ করে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর