বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা (বিএনপি), এক দফা কর্মসূচি দিয়েছেন, সরকার পতন করবেন। তাদের দিক থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন।

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কারওরান বাজারের টিসিবি অডিটরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের উদ্দেশ্যে) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’

দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমরা দেখেছি। ১৪ সালে জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি, জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। এখন সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।’

সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর