বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বল তুলতে গিয়ে কলেজ কর্ণফুলী নদীতে কলেজ ছাত্র নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদী থেকে ফুটবল তুলতে গিয়ে মিনহাজ (১৯) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

গতকাল বুধবার (১৯ জুলাই) বিকালে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট সেতুর নিচে এই ঘটনা ঘটে। রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওই কলেজ শিক্ষার্থীর।

নিখোঁজ কলেজ শিক্ষার্থী মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের মো. মাহমুদুল হকের ছেলে। মিনহাজ বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এসময় সে স্রোতের তোড়ে নিমিষেই তলিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতু নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজ। এ সময় মিনহাজ কর্ণফুলী নদীর স্রোতের তোড়ে নিমিষেই তলিয়ে যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর