বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে থানাধীন ওয়াবদা রোডের মুখে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গোমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বন্ধু নয়ন (২২)।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভোরে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে পুলক। পরিবারের সাথে গুলশান নর্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।

নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা দুজন। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পুলককে ভোরে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর