রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

১২ কেজির এলপিজির নতুন দাম ১১৪০ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : প্রতি কেজি এলপিজির দাম ৯৪ টাকা ৯৬ পয়সা হিসেবে ১২ কেজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। যা গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অন্যদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে আগস্ট মাসের জন্য নতুন এ দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

প্রসঙ্গত, গত জুন মাসে ১২ কেজির দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নির্ধারিত দাম আজ (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

অন্যদিকে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৪৬ টাকা ৪৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

বিইআরসি জানায়, আগস্ট মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪০০ মার্কিন ডলার থেকে বেড়ে ৪৬৩.৫০ ডলার এবং ৩৭৫ মার্কিন ডলার থেকে বেড়ে ৪৬৩.৫০ ডলারে উঠেছে।

এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় আগস্ট মাসে প্রতি লিটারের দাম শূন্য দশমিক ১৮ পয়সা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ২০২৫ পয়সা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর