মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের দাবানলে নিহত বেড়ে ৩৬

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৯৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রাজ্যের মাওই দ্বীপে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এছাড়া দাবানলের কারণে দমকল কর্মীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাওই দ্বীপের লোকালয়ে চলে এসেছে দাবানল। হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি হ্যারিকেনের সৃষ্টি হয়েছে। যার কারণে দাবানল আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজ্যের ১২ হাজারেরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সেখানকার মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর