বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নারী সাফ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এতে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে ভারতকে (৩-২) গোলে কাঁদিয়ে শিরোপা উচ্ছ্বাসে মেতেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।রোববার (১০মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ‍মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল শোধে মরিয়া বাংলাদেশ কিছুতেই তা শোধ করতে পারছিল না। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মরিয়মের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

তবে টাইব্রেকারের বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম শটটি নিয়েছিলেন দলের ‘ভরসা’ সুরভী। তবে তার শটটি বামপাশে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে ভারত প্রথম শটেই গোল আদায় করে নেয়। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটি তিনি সেভ করেন। বিশেষ করে ভারতের শেষ শট তিনি সেভ করায় শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। ঐ ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে দুই দলই ১১ গোল করে। পরবর্তীতে আকস্মিকভাবে নিয়ম বর্হিভূতভাবে ম্যাচ কমিশনার টস করেন। টসে ভারত জিতে উল্লাস করে। অন্য দিকে বাংলাদেশ আপত্তি জানায়। পরবর্তীতে সাফ যুগ্ম শিরোপা ঘোষণা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর