বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুর প্রেসক্লাবের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ সংবাদপত্র একটি দেশের সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সংবাদকর্মীদের সততার সহিত কাজ করতে হবে। করোনাকালীন সময়ে সরকার সংবাদকর্মীদের মফস্বল পর্যায়ে প্রণোদনা দিয়েছে। উন্নয়ন সাংবাদিকতার ওপর বেশি জোর দিতে হবে। নেতিবাচক সংবাদ দেশের জন্য কল্যাণ বয়ে আনেনি। সাংবাদিকদেও মধ্যে একতা গড়ে তুলতে হবে।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী মাধবপুর প্রেসক্লাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রেসক্লাবে আলোচনা সভায়  শুক্রবার সকালে উপরোক্ত কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবতীি, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সভাপতি শংকর পাল সুমন, রোকন উদ্দিন লস্কর, আইয়ূব খান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর