শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, দেশে প্রাণহানি ১২১৪ লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ: বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ

নারায়ণগঞ্জে কাপড়ের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার থান কাপড় পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোয়া দেখে ‘মুজিবুর হোসিয়ারী এন্ড ফেব্রিক্স’ গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা। পরে গোডাউনটির মালিক মুজিবুর গোডাউন খুলে দেখেন থান কাপড়ে আগুন লেগেছে। এ সময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হয়।

গোডাউন মালিকের দাবি, এ আগুনে তার কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, নারায়ণগঞ্জ ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মিলে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর