শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

পিএসজির হয়ে অনুশীলনে ফিরছেন কিলিয়ান এমবাপ্পে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : কিলিয়ান এমবাপ্পেকে দল ছাড়তে চাপ দিচ্ছে পিএসজি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে নারাজ এই ফরাসি তারকা। এ নিয়ে ক্লাবের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। যার জেরে লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে সব গুঞ্জন যেন মিথ্যে হতে যাচ্ছে। আজ যে পিএসজি তারকা দলের সঙ্গে অনুশীলন করবেন।

স্কাই ইতালিয়ার ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইট করে এই তথ্য জানিয়েছেন।

রোমানো লিখেছেন, লরিয়ের সঙ্গে ড্রয়ের পর এমবাপ্পে আজ পিএসজির হয়ে অনুশীলনে ফিরছেন।

শনিবার লরিয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি। নেইমার ও এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে তারা হোঁচট খেয়েছে। দলটির বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।

গত মৌসুমে পিএসজি ৩০ এপ্রিল লরিয়ের মুখোমুখি হয়েছিল। শেষ দেখায় দলটির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল পিএসজি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর