অনলাইন ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপণ্ডপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
শাখাওয়াত মুন বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়।