বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ হলেন সাকিব

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ টাইম ভিউ

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন সকল প্রতিযোগিতার জন্য সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে, এই ক্রিকেটারকে শাস্তির দেয়ার কথা জানায় ইসিবি।আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব তিন মাস আগে কাউন্টি ক্রিকেটে তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দিয়েছে ইসিবি।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, চলতি মাসের শুরুতে লাফবারো বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে সাকিবের বোলিংয়ের পরীক্ষা নেয়া হয়। এতে তার অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন সাকিব। ১৩ বছর পর কাউন্টিতে ফিরে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করেন তিনি, নেন ৯ উইকেট। ম্যাচ চলাকালীন চাকিংয়ের জন্য কোন ‘নো’ ডাকা হয়নি। এই ম্যাচ খেলার দুই মাস পর জানা যায় সাকিবের অ্যাকশন সন্দেহ করে রিপোর্ট জমা দিয়েছেন দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস।

এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলে ইসিবি। চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা। তাতে ফল এসেছে বিস্ময়করভাবেই নেতিবাচক। কাউন্টি খেলার পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন সাকিব, ভারতের বিপক্ষে খেলেছেন দুই টেস্ট। এরপর অবসর নাটকীয়তা হয়েছে তাকে ঘিরে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসর খেলছেন তিনি। আবুধাবি টি-১০ লিগের পর শ্রীলঙ্কায়ও এখন টি-১০ লিগে ব্যস্ত আছেন সাকিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর