সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

আওয়ামী লীগ সংবিধানকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে : ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আওয়ামী লীগ সংবিধানকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ‌‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে তখন কি জায়েজ ছিল এটা। সংবিধান মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। আওয়ামী লীগ সংবিধান তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি দখল করার জন্য শিক্ষামন্ত্রীর ওপর অভিযোগ ওঠে। তাহলে বোঝেন কি অবস্থা। দেশকে একটা দুর্নীতিপরায়ন জাতিতে পরিণত করছে এই সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর