বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

বাংলাদেশের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৪ টাইম ভিউ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে গুতেরেস ব‌লেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ ও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের অ্যাজেন্ডা।জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখেন। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর