সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮৩ টাইম ভিউ

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের পথ রুদ্ধ করার মতো ঘটনা দিন দিন বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাঠানো ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৫’–এ এই দাবি করা হয়েছে।বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ ৩১ মে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ৪১টি ঘটনায় ১০১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ২৩ জন, ১ জন সাংবাদিক নিঁখোজ হওয়ার পর ফিরে এসেছেন এবং আইনি হয়রানির শিকার হয়েছেন ৩৭ জন সাংবাদিক।

চলতি মাসে দায়ের করা ৬টি মামলাসহ আগের মামলায় আইনি হয়রানির শিকার ৩৭ জনের মধ্যে ৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিক ফিরোজ কামালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে এলে আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠায়। অন্য দিকে চট্রগ্রামে  নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পরদিন সাংবাদিকদের ওপর হামলা চালানোর দায়ে আটক হওয়া রেজাউল ইসলাম নামের এক যুবক উল্টো মামলা দায়ের করেছেন ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে।এমএসএফ জানিয়েছে, মে মাসের ৪১টি সাংবাদিক নির্যাতন সংক্রান্ত ১০টি ঘটনাতে বিএনপি, ৪টি ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ১টিতে জামায়াত, ৪টিতে সরকারি কর্মকর্তা, ১টিতে পুলিশ,  ১টিতে সাবেক চেয়ারম্যান, ১টিতে শিক্ষক, ৩টিতে ব্যবসায়ী, ১টিতে কিশোর গ্যাং, ২টিতে সন্ত্রাসী বাহিনী, ৬টিতে দুস্কৃতিকারি ও ৭টিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর