সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

পথশিশুদের মৌলিক অধিকার, নিরাপদ আশ্রয়,জন্মনিবন্ধন সুবিধা আদায়ে মিডিয়া ক্যাম্পেইন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ টাইম ভিউ

 এস.এ.এম সুমন : কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে মিরপুর বড় বাজার উওরপাড়া ৩ নং ইউনিট আওয়ামী লীগ অফিসে পথশিশুদের মৌলিক অধিকার, নিরাপদ আশ্রয়, জন্মনিবন্ধন ও সরকারি সুযোগ সুবিধা আদায়ে এক মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মিডিয়া ক্যাম্পেইন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ঢাকা জেলার  যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাপ্পিা সভাপতিত্বে এবং লিজা নির্মলা কস্তার সঞ্চলনা করেন।

মিডিয়া ক্যাম্পেইনের সহায়তায় উপস্থিত ছিলেন আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এস.এ.এম. সুমন, ফাল্গুনী টেলিভিশনের নিউজ  প্রেজেন্টার রাবেয়া সুলতানা, প্রথম আলো প্রত্রিকার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, শেষ সকালের সংবাদ প্রতিনিধি এডভোকেট সহিদুল ইসলাম (সাগর), দৈনিক বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, এনডিসি নিউজ প্রতিনিধি নুর হোসাইন, দৈনিক আলোকিত সকালের আবুল আতা মামুন সাংবাদিক আবুল আতা মামুন, আইসিডিএফ প্রতিনিধি মীর মোশারেফ অমি,৯ নং ওয়ার্ড সচীব টি,এল. রবি দাশ, এ্যাডভোকেট সুমনা সামাদ প্রমূখ। মিডিয়া ক্যাম্পেইনের মূল বক্তব্য উপস্থাপন করেন ডিআইসি ইন-চার্জ দেবব্রত মজুমদার। উপস্থিত সাংবাদিকগন বর্তমান প্রেক্ষাপটে পথশিশুরে মৌলিক অধিকার সুরক্ষা,তাদের নিরাপদ আশ্রয়, জন্মনিবন্ধন সহজীকরণ ও শিশুদের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জন্য মিডিয়ায় ব্যাপক প্রচারের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিতে এনে সমস্যা সমাধানের ভূমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করেন।

এর ফলে বিপদাপন্ন পথশিশুদের সামাজিক নিরাপত্তা, পথশিশুদের নিরাপদ আশ্রয় ও জন্মনিবন্ধনের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা আদায়ের সুযোগ তৈরী করে দিলে শিশুদের ভবিষ্যৎতে আলোকিত শিশু হিসাবে পরিবারে ও সমাজে পুনঃসম্পৃক্ত হতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর