বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৭৯ রান

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে আজকের ম্যাচে শুরু থেকেই বেশ ভুগেছেন মেহেদি হাসান-তাসকিন আহমেদরা। বিপরীতে দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান। তাতে বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে পাকিস্তান। জবাবে মাঠে নেশে শুরুতেই এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২.৪ ওভারে শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০ রান।দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

আগের দুই ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ। তবে আজ শুরুটা প্রত্যাশামতো হয়নি। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। বিশেষ করে সাহিবজাদা ফারহান। এই ওপেনার রীতিমতো টর্নেডো বইয়ে দেন। মিরপুরের স্লো উইকেটেও হেসে-খেলে ব্যাটিং করেছেন তিনি।

ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। তবে পাওয়ার প্লে শেষে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে সায়িম আইয়ুবকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করেছেন এই ওপেনার।

সায়িমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাহিবজাদা। তবে তার আগেই ফিফটি তুলে নেন এই ব্যাটার। মাত্র ২৯ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। নাসুমের বলে মেহেদির হাতে ক্যাচ দেওয়ার আগে সবমিলিয়ে ৪১ বলে ৬৩ রান করেছেন তিনি।

মিডল ওভারগুলোতে কিছুটা ভালো বোলিং করেছে বাংলাদেশ। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ হারিস, হোসাইন তালাত কিংবা ফাহিম আশরাফের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তবে হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ দারুণ ব্যাটিং করেছেন। হাসান নাওয়াজ করেছেন ১৭ বলে ৩৩ রান, আর মোহাম্মদ করেছেন ১৬ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন তাসকিন। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন নাসুম। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর