বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে তার পক্ষে যুক্তরাষ্ট্র : পিটার হাস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ নয়, বরং জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে তার পক্ষে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, একটি ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচনের ঘোষিত লক্ষ্যে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। আমরা লক্ষ্যের সমর্থনে প্রায়শই কথা বলি।

আজ বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং এনএসইউ’র অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের (ওইএ) যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৩-এর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সুরক্ষিত রাখা দরকার, শিক্ষিত করা দরকার এবং তারা যেখানে বাস করছে সেখানে তাদের মর্যাদা নিশ্চিত করা দরকার।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গারা যাতে মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমারে সেই পরিবেশ তৈরি নিশ্চিত করা সমগ্র বিশ্বের সম্মিলিত দায়িত্ব। মিয়ানমারের পদক্ষেপের জন্য রোহিঙ্গাদের শাস্তি দেওয়া উচিত নয় এবং তাদের প্রতি কোনো বৈষম্য ছাড়াই ভালো আচরণ করা উচিত।

রাষ্ট্রদূত হাস মিয়ানমারের ক্রমাগত সম্মিলিত চাপের ওপর গুরুত্বারোপ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই সংকটের সমাধান এত সহজ নয়।

তিনি বলেন, তারা পুনর্বাসনের বিকল্পের বিষয়েও ভাবছেন, তবে এ সুযোগ খুবই সীমিত। এটি কেবলমাত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকদের জন্য।

এ সময় রাষ্ট্রদূত গণহত্যার জন্য ব্যক্তিদের দায়ী করার গুরুত্বও তুলে ধরেন।

তিনি রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতো বলে মনে করেন তিনি।

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক শান্তি দিবসের সারমর্ম হলো আমাদের বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে দেওয়া।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপউপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ১ হাজার ২০০ জন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর