শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ডাকসু নির্বাচন: উমামা ফাতেমার নেতৃত্বে ‌‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা ও আল সাদী ভূঁইয়ার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

এ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া ও এজিএস পদে লড়বেন জাহেদ আহমদ।

সম্পাদক পদগুলোতে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রার্থী যারা–

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: নূমান আহমাদ চৌধুরী

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মমিনুল ইসলাম (বিধান)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নাফিজ বাশার আলিফ কমনরুম

রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুর্মী চাকমা

সাহিত্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অনিদ হাসান গবেষণা

প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস ইমন

ক্রীড়া সম্পাদক: মো. সাদিকুজ্জামান সরকার

ছাত্র পরিবহন সম্পাদক: মো. রাফিজ খান

সমাজসেবা সম্পাদক: তানভীর সামাদ

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ইসরাত জাহান নিঝুম

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান নিসুসদস্য: নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

ডাকসুর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে দেড় হাজারেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০৯ জন। আর হল সংসদে ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর আগে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাম জোট আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর