শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ইন্টেলে ১০% শেয়ার অধিগ্রহণ করল ট্রাম্প প্রশাসন

তথ্য প্রযুক্তি ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

মার্কিন সরকার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। একে নজিরবিহীন চুক্তি বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। খবর দ্য গার্ডিয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাণিজ্যমন্ত্রী লুটনিক লিখেছেন, “যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন।”

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে ইন্টেল প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে শুক্রবার ট্রাম্প ও লুটনিকের সঙ্গে বৈঠক করেন লিপ-বু ট্যান। বৈঠকের পরপরই এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তিনি চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেষ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।”যদিও ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত জানাননি, তবে ধারণা করা হচ্ছে, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট-এর আওতায় মার্কিন কারখানা নির্মাণে ইন্টেল যে প্রায় ১০ বিলিয়ন ডলার সরকারি অনুদান পাচ্ছে, তার সমপরিমাণ শেয়ার সরকার গ্রহণ করেছে।

এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তির অংশ। এর আগে এআই চিপ জায়ান্ট এনভিডিয়াকে চীনে তাদের এইচ২০ চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। এর বিনিময়ে মার্কিন সরকার ওই বিক্রয়ের ১৫ শতাংশ অংশীদারিত্ব নেয়। একইভাবে চিপ নির্মাতা এএমডিও অনুরূপ চুক্তি করেছে। তবে করপোরেট বিষয়ে সরকারের এ ধরনের হস্তক্ষেপে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ট্রাম্পের পদক্ষেপ মার্কিন করপোরেট খাতে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর