শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

হিজাব পরা ছাত্রীদের বের করে দেওয়ায় ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৯ টাইম ভিউ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কারণ হলো হিজাব পরা কয়েকজন ছাত্রীকে ক্লাস থেকে বের করা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণিতে ২২ জন শিক্ষার্থী হিজাব পরায় ক্লাস থেকে বের করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানানোর জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, রোববার (২৪ আগস্ট) স্কুলের প্রভাতি শাখায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা হিজাব পরে ক্লাসে উপস্থিত হয়। সব ক্লাসে কোনো আপত্তি না থাকলেও শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং বলেন, “মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে।”

শিক্ষক নিজ বক্তব্যে বলেন, স্কুলের ড্রেস কোড অনুযায়ী কেউ পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ পরতে হবে, কিন্তু অনেক শিক্ষার্থী অন্য ধরনের ওড়না পরে আসায় তাদের ক্লাস থেকে বের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর