বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু আগামীকাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দীর্ঘ ৬ মাস পর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল বুধবার। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষণ দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।

পর্যবেক্ষণ দলের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ২৭ সেপ্টেম্বর থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। একারণে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের একটি দল পর্যবেক্ষণ করার জন্য সেন্টমার্টিনে যাত্রা করেছি।

পর্যবেক্ষণ দলটি উভয় পাড়ের জেটিঘাট, নাফনদীর নাব্যতাসহ নানা বিষয়ে উপযোগী কি না, খতিয়ে দেখছে।

এর আগে চলতি বছরের ২০ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। পর্যবেক্ষণ দলে থাকা কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) এর সিনিয়র সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘নাফ নদীর নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু এবছর যথা সময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেছে। এজন্য কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

পর্যবেক্ষণ দলে রয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, সহসভাপতি মিল্কি, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর