সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান বাবুল আখতারের মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা ১ দফার আগেই ৭ দফা মেনে নিন: বিরোধীদলীয় নেতা ৪৬ পর্বেই ১০০ কোটি ভিউ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’ সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই

একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে : জবি শিবির সভাপতি

জিয়া উদ্দিন মুন্না,জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭০ টাইম ভিউ

একটি বিশেষ পক্ষের মন রক্ষা করতে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর)  জকসুর তফসিল ঘোষণা শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি তৈরি করেছে যারা নির্বাচনকেন্দ্রিক সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসময় ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। তবে নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজোরি করে। তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগে ডাকসু, রাকসু ও চাকসু বানচালের জন্য এই গোষ্ঠী ষড়যন্ত্র করেছে।

তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি। তবে আমরা আশা করবো নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সকল সংগঠনকে সমান সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর