শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

জকসু নির্বাচন : একই পদে শিবির–ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-তে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই আন্দোলনের দুই সক্রিয় যোদ্ধা। শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাইয়ে কারানির্যাতিত নূর নবী, আর ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাইয়ে গুলিবিদ্ধ অনিক কুমার দাস। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই প্যানেল থেকেই এ দুই জুলাই যোদ্ধা একই সময়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে নূর নবী বলেন, আজকের জকসু নির্বাচনের পেছনে মূল চাবিকাঠি হলো ২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থান। ৫ আগস্ট না হলে জকসু তো দূরের কথা- আমরাই হয়তো বেঁচে থাকতাম না। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক এই পদে ছাত্রদল প্যানেল যাকে মনোনয়ন দিয়েছে, সেই অনিক কুমার দাস-ও আমার সহযোদ্ধা। আমি গ্রেফতার হওয়ার তিন দিন আগে আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয় অনিক। মৃত্যুর মুখ থেকে ফিরে আসাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ পদে যেই বিজয়ী হই না কেন, সেটি আমাদের দুজনেরই বিজয় হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

মনোনয়ন জমা শেষে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করা জুলাইয়ে গুলিবিদ্ধ অনিক কুমার দাস বলেন, এই পদের জন্য আমরা দুজনই যোগ্য। নূর নবী ভাই অথবা আমি -যেই বিজয়ী হই, সেটি আমাদের উভয়েরই বিজয় হবে। আমরা দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করব। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের পাশাপাশি ২৪-এর জুলাইয়ের স্পিরিট ও ইতিহাস সংরক্ষণে কাজ করব।

নূর নবী ও অনিক কুমার দাস দুজনেই জুলাই অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের নেতাদের গুলিতে অনিক কুমার দাসসহ চারজন আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে অনিক ও ফেরদৌস শেখ এবার জকসু নির্বাচনে অংশ নিচ্ছেন। ফেরদৌস শেখ সমাজসেবা সম্পাদক পদে ছাত্রশক্তি-সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, ২৪-এর ১৯ জুলাই আন্দোলনরত নূর নবীকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যায় ডিবি। দুই দিন গুম করে রাখার পর ২১ জুলাই তাকে শাহবাগ থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। তিন দিনের রিমান্ড শেষে ২৫ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তার দুই হাত ভেঙে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর