শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

জকসু নির্বাচন : শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা চব্বিশের গনঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তারা টাঙ্গাইলের ধনবাড়িতে সমাহিত শহীদ সাজিদের কবর জিয়ারত করেন। এসময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল সহ অন্যান্য প্রার্থীরা উপস্তিত ছিলেন।

এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন,আমাদের নির্বাচনী কাজ শুরু করার পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চব্বিশের আন্দোলনে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। তিনি বেচে থাকলে জকসুর উৎসবমুখর পরিবেশে তিনিও অংশ নিতেন।আমরা প্রার্থনা করি আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন।

উল্লেখ্য,গত ১৭ নভেম্বর জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর