রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ,পরিবহন কাউন্টার ও দোকান ভাঙচুর

এম.আর.মুর্তজা,মাদারীপুর :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় রাকিব মোল্লা নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা প্রতিবাদে ফেটে পড়ে। গতরাত রাত নয়টার দিকে বিক্ষুব্ধ জনতা কালকিনি ডাকবাংলা রোডে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক পরিবহনের কাউন্টারসহ দুটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ।

উল্লখ্য, মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) এক যুবক নিহত হয়। এসময় রবিন(২২) নামের আরও এক যুবক আহত হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহন’-এর একটি বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি স্থানে পৌঁছালে রাকিব ও রবিনকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় আহত অবস্থায় স্থানীয়রা তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

এদিকে, সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা চালকদের অদক্ষতা ও দ্রুতগতিকে দায়ী করে প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর