বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ১০হাজার ২শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ টাইম ভিউ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (দক্ষিণ) হেলাল উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ উপজেলার গোড়াই ইউনিয়নের বটটেকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের জালাল মিয়ার ছেলে শাহ আলম (৩৪) ও তার স্ত্রী চাপাইয়ের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহোনী গ্রামের আমিরুল ইসলামের মেয়ে বাসরী খাতুন (২৮)। টাঙ্গাইল ডিবি দক্ষিণের উপপরিদর্শক (এসআই) প্রকাশ সরকার বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহ আলম ও তার স্ত্রী গোড়াই বটটেকী এলাকার ডা. মোতালেব হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন। বাড়ির মালিকের অজান্তে ওই দম্পতি মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে গোড়াই শিল্পাঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার সন্ধায় বটটেকী এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও তার স্ত্রী বাসরী খাতুনের ব্যাগের ভেতর থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। বৃহস্পতিবার তাদের নামে মির্জাপুর থানায় মাদক আইনে মামলা করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

টাঙ্গাইলের ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (দক্ষিণ) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ সুপারের দিক নির্দেশনায় মির্জাপুরের গোড়াই বটটেকী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর