শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

অধ্যাদেশ জারির দাবিতে ফুঁসে উঠেছে সাত কলেজ, রোববার থেকে কঠোর কর্মসূচির ডাক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ
অধ্যাদেশ জারির দাবিতে ফুঁসে উঠেছে সাত কলেজ, রোববার থেকে কঠোর কর্মসূচির ডাক

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজপথে নেমেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বুধবার (৩ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এদিন ঢাকা কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান জানান, আগামী শনিবারের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে রোববার (৭ ডিসেম্বর) থেকে কঠোর আন্দোলনে যাবেন তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আব্দুর রহমান বলেন, সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াটি দীর্ঘসূত্রিতায় আটকে আছে। অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তাই শনিবারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান নেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে, বুধবার সকাল থেকেই ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর রোড অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ শেষে নতুন আলটিমেটাম দিয়ে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাতটি সরকারি কলেজকে একীভূত করার মাধ্যমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর