শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ টাইম ভিউ
তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব
তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরো মাত্রায় রয়েছে। তবে তফসিল ঘোষণা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে কমিশন। শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। তিনি জানান, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।’

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনের ব্যাপারে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।এছাড়া তিনি সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ শীর্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন। এই প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে পৃথক অধিবেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন। তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্য অনুযায়ী, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর