বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দের দৌলতদিয়ায় এসি আই সীডের মাঠ দিবস অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ
গোয়ালন্দের দৌলতদিয়ায় এসি আই সীডের মাঠ দিবস অনুষ্ঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় এসি আই সীডের মাঠ দিবস অনুষ্ঠিত

“এসি আই বীজ ভালো বীজ”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এসি আই সীডের গ্রীষ্মকালীন পলিক্রস পেঁয়াজ বিক্রম সম্পর্কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ১২ নম্বর চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসি আই সীড কোম্পানি লিমিটেডের আয়োজনে ঘন্টাব্যাপী এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি আই সীড কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ খাইরুল ইসলাম।

স্থানীয় কৃষক মোঃ ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি আই সীড কোম্পানি গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ন আহমেদ। স্থানীয় বিক্রম পেঁয়াজ চাষী মোঃ জুয়েল, মোঃ আবু হানিফসহ অন্যান্য কৃষকরা এসময় উপস্থিত ছিলেন। মাঠ দিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসি আই সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ ওমর ফরহাদ।

জানা যায়, পলিক্রস পেঁয়াজ বিক্রম জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজতলায় বপনের সঠিক সময়। এবং বীজ বপনের ৫-৬ সপ্তাহ পর বা ৪০-৪৫ দিন পর মূল জমিতে রোপণ করতে হয়। প্রতি হেক্টরে ৩৪-৩৮ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। বিক্রম পেঁয়াজে ফলন ভালো হ‌ওয়ায় কৃষকরা লাভবান হন বেশি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর