বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

একশো টাকায় ভোট কেনার দিন শেষ: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : একশো টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন। সেই দিন আর নাই, মানুষ এখন বুঝে কারন মানুষ একণ শিক্ষতি হয়েছে, মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে।উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু। সেইজন্য আমি ভোটের দাবিদার।নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবে। সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড়শতাধিক অসহায়-দরিদ্র মানুষের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছর হতে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে গরীব অসহায় মানুষদের সেবা করতে বার বার দরকার- শেখ হাসিনার সরকার।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গরীব অসহায়, ছিন্নমুল মানুষদের বিভিন্ন ধরনের ভাতা সুবিধা দিয়ে যাচ্ছে। বিগত কোন সরকারের আমলেই এসব সুবিধা পায়নি অসহায় মানুষ। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে এসব ভাতা দ্বিগুন হয়ে যাবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয় করার আহবান জানান তিনি।

পৌরসভার মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর