বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ সোমবার ১৬ সেপ্টেম্বর মাধবপুর উপজেলা পরিষদ ও সর্বস্তরে তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনি নিরীহ মুসলমানের উপর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনি স্বাধীনতা কামীদেরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা সফল করতে সহযোগিতা করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আহসান, মাধবপুর থানার ওসি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আলোচনা সভায় বক্তব্য পেশ করেন,মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, উপদেষ্টা মাধবপুর উপজেলা ওলামা পরিষদ, মাওলানা আঃ ওয়াহিদ সাহেব, উপদেষ্টা মাধবপুর উপজেলা ওলামা পরিষদ,মাওলানা নোমান সাহেব, পীর সাহেব মৌজপুর।

মাওলানা গিয়াস উদ্দিন সাহেব সভাপতি মাধবপুর উপজেলা ওলামা পরিষদ,মাওলানা মুফতি ওয়াজেদ আলী সাহেব সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা ওলামা পরিষদ, কারী নুরুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা ওলামা পরিষদ,হাফেজ মোবারক মোল্লা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাধবপুর ওলামা পরিষদ, মাওলানা আরিফুল ইসলাম খান সাহেব সভাপতি ৮ নং বুল্লা উলামা পরিষদ, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মাওলানা ইসমাইল সাহেব, মাওলানা এমদাদ, হাফেজ কুতুবুর রহমান প্রমুখ। এছাড়া আরো বহু ওলামায়ে কেরাম ও মুসলিম জনতা উক্ত প্রতিবাদ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন অচিরেই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে।

কেননা তারা মানবাধিকার বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছি যা কখন উচিত নয়। নিরীহ ফিলিস্তিন এর জনগণের উপর নির্যাতন বন্ধ করতে হবে। এবং মুসলমানদের পবিত্র স্থান মসজিদে আকসায় মুসলমানেরা যেন স্বাধীনভাবে ইবাদত করতে পারে সে পরিবেশ তৈরি করে দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর