বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ টাইম ভিউ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। আজ দুপুরে  সরকারী আশেক মাহমুদ কলেজের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, পরীক্ষার শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেই। কিন্তু যদি প্রশ্ন ফাঁস আর জালিয়াতির মাধ্যমে অযোগ্যরা নিয়োগ পায়, তবে মেধাবীরা বঞ্চিত হবে। এই কলঙ্কিত পরীক্ষা আমরা মানি না। আমরা অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।”

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা আরও জানান, জালিয়াতি চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় এ ধরনের ঘটনা রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়াও তারা আরো বলেন যে, মেধার জন্য আমরা জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা রক্ত দিয়েছি এবং এখনো আমরা রক্ত দিতে প্রস্তুত আছি  তবুও আমরা কোন দুর্নীতি হতে দিব না ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর