বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

‎শ্রীনগরে সাংবাদিক পরিচয়ে আওয়ামী লীগ নেতার কাছ থেকে অর্থ আদায়

শ্রীনগর প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১৯ টাইম ভিউ
‎শ্রীনগরে সাংবাদিক পরিচয়ে আওয়ামী লীগ নেতার কাছ থেকে অর্থ আদায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে নগদ অর্থ আদায় করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে মোবাইল দিয়ে ভিডিও করে একটি ফেসবুক পেইজ “রুপক টিভি নিউজ” পরিচালনা করেন বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম মো. শহিদুল সালমান রুপক। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি শাহরিয়ার আলম লিটনের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

‎ভুক্তভোগী শাহরিয়ার আলম লিটন অভিযোগ করে বলেন, “গত বছর সরকার পরিবর্তনের পর থেকেই আমরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। ওই সময় আমি আমার বাড়ির সামনে খালী জায়গায় কয়েকটি দোকান নির্মাণ করি। পরে একজন সাংবাদিক ব্যক্তি আমাকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান।”

‎তিনি আরও বলেন, “পরবর্তীতে রুপক নামের ওই ব্যক্তি আমার আত্মীয় শ্যামসিদ্ধি ইউনিয়নের ইয়ামিনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি আমার সকল বৈধ কাগজপত্র তাকে দেখানোর জন্য দেই। পরে ওই ব্যক্তি সাংবাদিকদের চা খাওয়ানোর কথা বলে আমার কাছ থেকে আত্মীয়ের মাধ্যমে ২৩ হাজার টাকা নেন।”

‎ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি জানতে পারেন সাংবাদিকদের নাম ব্যবহার করে আদায়কৃত ওই অর্থ রুপক নিজেই আত্মসাৎ করেছেন। অথচ যেসব সাংবাদিকের নাম ভাঙানো হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

‎এ বিষয়ে শাহরিয়ার আলম লিটন বলেন, “এ ধরনের অপসাংবাদিকতা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকতার পবিত্র পেশাকে ব্যবহার করে প্রতারণা করা দুঃখজনক।”

‎এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর