বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে : ইসি আনিছুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নভেম্বর মাসের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি একথা জানান।মো. আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করছি, নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার দিকে তাকিয়ে আছে কমিশন।

তিনি আরও বলেন, আমাদের সামনে কোনো বাধা আছে বলে এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আমরা দেখছি না। সামনে বড় ধরনের কোনো বাধা দেখছি না। বাধা যেটা আছে তা আমরা সবাই জানি। তা হলো- রাজনৈতিক পরিস্থিতি। এ বিষয়ে সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. আনিছুর রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি সমঝোতার দিকে যাওয়া উচিত বলে দেশ ও জাতি মনে করে। আমরা কেউ পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। কাজেই এগিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর