রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ টাইম ভিউ
ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম-এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল এবং ইউট্যাব জবি’র পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, জকসু ও হল শিক্ষার্থী সংসদ স্ব-স্ব ব্যানারে জবি ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, শিক্ষক সমিতি, সাদা দল, ইউট্যাব জবি, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেবামূলক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর