বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজশাহীতে নিরুত্তাপ চলছে বিএনপি-জামায়াতের হরতাল, পুলিশের দখলে মাঠ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজশাহীতে নিরুত্তাপভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকে চলা হরতালে রাজশাহীতে সব কিছুই রয়েছে স্বাভাবিক। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। রাজশাহীর পুরো মাঠ দখলে রেখেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যক্তিগত যানবাহন চলাচল করছে খুবই কম। তবে লোকাল বাস চলে স্বাভাবিক দিনের মতই।

রাজশাহী মহানগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, নিউমার্কেট, টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

এছাড়াও সড়ক ও মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

অফিসগামী মেহেদী হাসান নামে একজন বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই।

ব্যাটারি চালিত অটোরিকশাচালক সাইফুল মাহমুদ জানান,পরিবার ও সংসার আছে, একদিন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ রাখলে খাবো কি? ঝুঁকি মাথায় নিয়ে তারপরেও অটো বের করেছি।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, হরতালকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর