বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকায় বিয়ে করে পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ঢাকায় বিয়ে করে পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী। পরিবারের সবাই যুক্তরাষ্ট্র থাকলেও গত বছরের কোরবানির ইদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি।

মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বাড়ির ভারাটিয়া মো. রইচ উদ্দিন এবং প্রতিবেশি হাদুল মিয়াসহ আশাপাশের লোকজন এসব তথ্য জানান। মিয়া জাহিদুল ইসলাম আরেফী হলেও স্থায়ীরা তাকে বেলাল নামে চেনেন।

ভারাটিয়া মো. রইচ উদ্দিন জানান, উনারা ১০ ভাইবোন। উনাদের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের উল্লাহ পাড়া। উনার বাবা পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে পাবনা পৌর এলাকার শায়েস্থা খা এলাকায় জমি কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতেন। পরে সবাই আমেরিকা চলে যান।

তিনি জানান, গত বছরের কোরবানির ইদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা এখানে (পাবনার বাড়িতে) এসেছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা বলেছেন। ঢাকায় বিয়েও করেছেন। তবে তার ব্যবহার-আচার খুবই ভাল।

প্রতিবেশি হাদুল মিয়া জানান, বহু বছর আগে থেকেই ওরা আমেরিকা থাকে। গত ৩-৪ মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। ওর বাড়ির সীমানা নিয়ে আমার সাথে কথা হয়। আমাদের বাড়ির সামনে রাস্তা খারাপ, তখন সে আমাকে বলে- তার নাকি মেয়রের সঙ্গে কথা হয়েছে এই রাস্তা ঠিক করে দিবে। তারপর সে এখানে বাড়ি করবে।

প্রতিবেশিরা আরও জানান, পাবনায় তার তেমন আত্মীয়-স্বজন নেই। এজন্য আসার পর পাবনা শহরের আবাসিক হোটেলে ছিল। পাবনার বাড়ি ১০ তলা করে সেখানে থাকার কথা বলতেন।

উল্লেখ্য, রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক রহস্যময় ব্যক্তিকে দেখা যায়। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি সেই ভিডিও নিয়ে খবর প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর