বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গাজীপুরে পুলিশের সাথে সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রাশেদ হাওলাদার নামে এক পোশাক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরপর থেকে অনেকটা উত্তাল গাজীপুর শিল্প এলাকা।শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বাসন থানার মালিকের বাড়ি এলাকায় পুলিশের হামলায় রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক আহত হন। তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসে ইলেক্ট্রিশিয়ান পদে চাকরি করতেন।আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার বিনয়কান্দি গ্রামে। তিনি ওই এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

নিহতের সহকর্মী সুফিয়ান জানায়, আমি ও রাসেল হাওলাদার দুজনই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম-বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে। এতে আমার সহকর্মীর বুকে গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর