বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কুবি শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা লুট, ফেলে দেয় রাস্তায়

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ
কুবি শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা লুট, ফেলে দেয় রাস্তায়

তারপর তার হাত-পা বেঁধে নির্যাতন করে এবং ভয়-ভীতি দেখিয়ে কয়েক দফায় প্রায় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সলিম বলেন, বুধবারের এ ঘটনায় শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে আব্দুর রাজ্জাক সোহেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান। তখন সাদা রঙের একটি প্রাইভেটকারের চালক তাকে ডাক দেন। তিনি কাছে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চোখ ও হাত বেঁধে ফেলে। এ সময় তারা শিক্ষকের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নিয়ে নেয়।

এ ছাড়া আব্দুর রাজ্জাক সোহেলের নামে থাকা একটি ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে চার দফায় ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলেও মামলার অভিযোগে বলা হয়। তাকে একটি নির্জন স্থানে ফেলে দেয় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাসে করে ঢাকায় যান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে কুমিল্লা ফিরে মামলা করেন।

প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন, “অপহরণকারীরা আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা আমাকে কয়েকবার গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়।

“ঘটনার পর থেকে আমি এখনো গভীর ট্রমার মধ্যে আছি।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমরা অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর