মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২১৬ টাইম ভিউ
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার  টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এবারই প্রথমবারের মতো আফগানিস্তান শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১৩, ১৫ ও ১৭ মার্চ হওয়ার কথা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার ছিল দুবাইয়ে।

তবে কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আফগান ক্রিকেট বোর্ড  এক বিবৃতিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পরিবর্তন হলে বিকল্প ভেন্যু বা সূচি নিয়েও ভাবা হতে পারে বলে জানানো হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর