বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৫ টাইম ভিউ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খেতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

পরে হতাহতদের উদ্ধার করে এলাকাবাসী ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরসাইকেলআরোহী ছিলেন।

পরে ফটিকছড়ি থেকে গুরুত্বর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর