বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ
চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পেলাগাজি দীঘির পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলেন— উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকার তপু উড়াং (২২), উত্তম উড়াং ও নয়ন (২৩)।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বেপরোয়া গতির বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং বাসটি উল্টে যায়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। কয়েকজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, বাসের যাত্রীরা বউভাতা থেকে ফিরে যাচ্ছিলেন এবং মোটরসাইকেল আরোহীরা রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন।ফটিকছড়ি থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,‘আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর