মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত উখিয়ার টুপটুপ রিসোর্টে লকেট দেখে স্ত্রীকে শনাক্তের দাবি, হবে ডিএনএ পরীক্ষা অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা: নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স এনসিটিবির আরও ৯ কর্মকর্তাকে বদলি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন

অনুমোদন পেল বেঙ্গল ইউনিভার্সিটি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮২ টাইম ভিউ
অনুমোদন পেল বেঙ্গল ইউনিভার্সিটি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাময়িক অনুমোদন পেল বেঙ্গল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ড. সৈয়দ জাভেদ মো. সালেহউদ্দিনের নাম রয়েছে।
বিশ্ব বিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন।
এ প্রসঙ্গে  তিনি বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেঙ্গল ইউনিভার্সিটির সাময়িক অনুমোদনের চিঠিটি পেয়েছি। এই পত্রটি গাজীপুর বেঙ্গল ইউনিভার্সিটির ঠিকানায় মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সুদীর্ঘ চৌদ্দ বছরে অপেক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা ও দিকনির্দেশনায় বেঙ্গল ইউনিভার্সিটি বাস্তবতায় পদার্পণ করেছে।  এজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি শুভেচ্ছা রইল।’
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুমোদনপত্র প্রাপ্তির মাধ্যমে মূলত আমাদের সকলের দ্বায়িত্ব ও কর্তব্য বহুলাংশে বেড়ে গেছে এবং নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি, অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের সকলের  মূল্যবান সহযোগিতা ছাড়া আগামীর পথ চলা মসৃণ হবে না। আমি ও আমাদের নব প্রতিষ্টিত বেঙ্গল ইউনিভার্সিটি সকল বিষয়ে অতীতের মতো ভবিষ্যতেও সকলের মূল্যবান সহযোগিতা, সহমর্মিতা ও আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের সকলের সুপরামর্শ কামনা করছি।’
এ সময় তিনি একজন অতি সাধারণ মানুষ হিসেবে যে কোনো ভুলভ্রান্তি কিংবা মানবিক দোষ ত্রুটি ও প্রতিষ্ঠানের যে কারও অনিচ্ছাকৃত ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
প্রতিষ্ঠানটির ভবিষ্যত উদ্যোগ প্রসঙ্গে ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন স্যারের সঙ্গে কথা বলে প্রাথমিক কিছু কাজ সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে ঈদের বন্ধ। এর মধ্যেই দ্রুত সম্ভব  বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি অ্যাপস নিয়ে কাজ করা হচ্ছে। এসব কিছু সমাপ্তির পর আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ্।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তারা অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি শুভেচ্ছা গ্রহণ করেছেন। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অভ্যন্তরীণ কাজগুলো সমাপ্ত করছেন। বিশ্ব বিদ্যালয় তাদের ওয়েবপেজ ডেভেলপমেন্ট করে তাদের জানাবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে বেশ কয়েকটি নানা অনিয়মের কারণে বন্ধ রয়েছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর