শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার ডিজেল-পেট্রোল কিনছে সরকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার ডিজেল-পেট্রোল কিনছে সরকার

সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কিনছে সরকার। রোববার জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, চুক্তির বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার টন গ্যাসোলিন (পেট্রোল) কিনছে সরকার। এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার কোটি টাকা।

এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা বাতিল করেছে সরকার। সকালে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, সাধারণ ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি এবং ফিলিং স্টেশনে তেল সরবরাহের সীমা তুলে নেওয়া হয়েছে। তবে রেশনিং প্রত্যাহারের পরেও কাটেনি জ্বালানি সংকট। সংশ্লিষ্টদের অভিযোগ, ডিপো থেকে তেল সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।

চিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছানোর ফলে জ্বালানি তেলের ওপর সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। অর্থনীতি যতদিন এই চাপ সহ্য করতে পারবে, ততদিন জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। রাশিয়ার তেল অন্য দেশের মাধ্যমে আনা যায় কি না, সে বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সরকার রেশনিং পদ্ধতি তুলে নিলেও চট্টগ্রাম নগরীর রিফুয়েলিং স্টেশনগুলোতে এখনো দীর্ঘ সারিতে অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি বলে জানায় রিফুয়েলিং প্রতিষ্ঠানগুলো। একই চিত্র বরিশাল ও রাজশাহী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে। আগের মতোই সীমা অনুযায়ী তেল বিক্রি করছে পাম্পগুলো। সর্বোচ্চ ৫০০ টাকার তেল নিতে পারছেন একজন গ্রাহক। রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা পায়নি তেলের পাম্পগুলো। পাম্প কর্মকর্তারা জানান, ডিপো থেকে তেল সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর