বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা আক্তার

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩৪ টাইম ভিউ
ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা আক্তার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনাল , মাইক্রো স্ট্যান্ড, ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস , মাইক্রোবাস স্ট্যান্ড দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ বিভিন্ন জলযান সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সহ ঘাট ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ কমাতে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

এসময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অসুবিধার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন। এবং পরিবহন সেক্টরে যারা দায়িত্বে আছেন তাদের নামের তালিকা ও মোবাইল নাম্বার প্রশাসনের নিকট জমা দিতে বলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর