বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের ঈদ উপহার: সহস্রাধিক হতদরিদ্র পেলেন শাড়ি ও লুঙ্গি

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৩ টাইম ভিউ
গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের ঈদ উপহার: সহস্রাধিক হতদরিদ্র পেলেন শাড়ি ও লুঙ্গি

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরাবরের মতো সহস্রাধিক হত দরিদ্র মানুষের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড।

এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী পুরুষের মাঝে নতুন শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড তোরাপ শেখের পাড়ায় অবস্থিত আল তোরাপ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম শেখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা, আল তোরাপ জামে মসজিদের সভাপতি মোঃ সামচু উদ্দিন মাষ্টার, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মোঃ আলাউদ্দিন , মোঃ সোহেল মোল্লা প্রমূখ।

এ প্রসঙ্গে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ সুলতান মোল্লা জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের প্রতিষ্ঠান হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত সহস্রাধিক নারী-পুরুষের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি সহায়তা দেয়া হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর