শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬১ টাইম ভিউ
গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদকে বহনকারী মাইক্রোবাস ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় সংসদ সদস্য ‘সামান্য’ আহত হলেও তার গাড়ির চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

আহতরা হলেন- মাইক্রেবাসের চালক আবুল কালাম আজাদ (৪০) ও সংসদ সদস্য আতিক মোজাহিদের সহযাত্রী ইকরাম হোসেন (২৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিক মোজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন, “বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।”

তিনি বলেন, “সংসদ সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতারের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যকে বহনকারী ভাড়ায় চালিত মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের ফলে এমনটা হয়েছে।”

তিনি গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান এবং সংসদ সদস্যের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, “আহত দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর সংসদ সদস্য নিজ বাড়িতে সুস্থ আছেন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর